১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৭
মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ৩৭ বাংলাদেশিসহ অন্তত ৩৭৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। প্রাথমিকভাবে বাংলাদেশি আটক বাংলাদেশি নাগরিকদের পরিচয় জানা যায়নি।
দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ভোর ৫টা এবং সকাল সাড়ে ৮টা নাগাদ তদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইমিগ্রেশন বিভাগের উপপ্রধান রোসলিয়া কাসিম। দেশটির সারাওয়াক প্রদেশে মুকা শহরের বালিনজিয়ানের একটি নির্মাণ সাইট থেকে ১৮৯ জন আটক করা হয়।
এক বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগের মুখপাত্র মাসপাউন বোলহাসান বলেন, বিভিন্ন অপরাধে ১৫৮ জন ইন্দোনেশিয়ান, ১২৭ জন চীনা, ৪৩ জন ভারতীয়, ৩৭ জন বাংলাদেশি, ৭ জন ফিলিপাইনো, ১ জন লঙ্কান এবং ৩ জন স্থানীয় নাগরিককে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও অবস্থান করায় একই আইনের ১৫(১)(সি) অনুচ্ছেদ বলে ৪১ ইন্দেনেশিয়, ৩ ভারতীয় এবং ২ ফিলিপাইনো নাগরিককে আটক করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D