ব্রাহ্মণবাড়িয়ায় ৯৪৭৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীর গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৪৭৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীর গ্রেপ্তার

সিলেটে মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার হয়েছেন। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৪৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুর চৈলাখেল এলাকার মৃত আঃ রশিদের ছেলে মো. শফিকুল ইসলাম (৪১) ও শফিকুল ইসলামের স্ত্রী মোছা. সাবরিনা কায়সার লস্কর পাপিয়া (৩২)।

শনিবার (১৮ জানুয়ারি) রাত আটটার দিকে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাটিহাতা এলাকায় অভিযানকালে ৯ হাজার ৪৭৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট