আল্লামা আহমদ শফীর রূহানী সন্তানরা বেঁচে থাকতে গ্রীক মূর্তি থাকতে পারে না

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৭

আল্লামা আহমদ শফীর রূহানী সন্তানরা বেঁচে থাকতে গ্রীক মূর্তি থাকতে পারে না

সিলেটে কওমী তরুণ আলেমদের মিছিল-সমাবেশ
সুপ্রীম কোর্টের সামন থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণের দাবী ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের উপর থেকে গ্রেফতারী পরোয়ানী জারির প্রতিবাদে সিলেটে মিছিল-সমাবেশ করেছে সিলেটে কওমী তরুণ আলেমরা। গতকাল ১৭ মার্চ শুক্রবার বাদ জুমুআ সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সিলেট কওমী তরুণ আলেম সমাজের আহবায়ক মাওলানা সালেহ আহমদ শাহবাগী সভাপতিত্বে ও হাফিজ মাওলানা ফয়েজ উদ্দিন উপস্থাপনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তরা বলেন, নব্বই ভাগ মুসলমানের দেশে কখনো ন্যায়ের প্রতীক গ্রীক মূর্তি হতে পারেনা। বক্তারা অবিলম্বে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সামন থেকে স্থাপিত মূর্তি অপসারণের জোর দাবী জানান। বক্তারা বলেন- এদেশের আধ্যাত্মিক রাহবর আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা নূর হোসেন কাসেমীর রূহানী সন্তানরা রাজপথে ছিলাম, এখানো আছি। মূর্তি অপসারণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। এই দাবী আমাদের ঈমানের দাবী। বক্তারা হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের উপর জারিকৃত গ্রেফতারী পরওয়ানার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরওয়ানা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। হামলা-মামলা দিয়ে হেফাজত নেতৃবৃন্দকে ইমানী আন্দোলন থেকে সড়ানো যাবে না।
মিছিল পরবর্তী পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা সদরুল আমীন, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফিজ কবির আহমদ, মাওলানা এনামুল হক, মাওলানা সালমান বিন মালেক, হাফিজ ফরহাদ আহমদ, মাওলাান রিয়াজ উদ্দিন, ফাহিম আহমদ রাজা, নোমান সিদ্দিক, হাবিবুর রহমান, হোসাইন আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, মাওলানা রুহুল আমীন, হাফিজ মারুফুল হাসান, মাওলানা সাদিক আহমদ, মুজাহিদুল ইসলাম খালেদ, মনছুর বিন ছালেহ, আবু বকর সিদ্দিক, দেলওয়ার হোসেন ইমরান, তাজ উদ্দিন হানাফি, আল আমিন সাদিক, তোফায়েল আহমদ, ময়নুল ইসলাম আল মামুন প্রমুখ।
শেষ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট