২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৭
মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআনের শিক্ষাই সুখী সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মান করতে পারে। কুরআন হাদীস থেকে সওে যাওয়ার কারনেই মুসলমানরা আজ বিশ্বের সর্বত্র লাঞ্চিত নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে। দেশ , জাতি, সমাজ, পরিবার ও ব্যাক্তি জীবনে কুরআনের শিক্ষা বাস্থবায়ন করতে পারলে সর্বত্র শান্তি বিরাজ করবে।
গতকাল কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত প্রথম তাফসীরুল কুরআন মাহফিলে বক্তারা উপরোক্ত কথা বলেন। বীরদল হক সুপার মার্কেটস্থ ময়দানে অনুষ্ঠিত তাফসীর মাহফিলের পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন জামেয়া ইসলামীয়া ইউসুফিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু বক্কর সিদ্দিক ও মাওলানা জমির উদ্দীন আনসারী। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সল আহমদ চৌধুরী ও বর্তমান সভাপতি তুফাইল আজমীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত তাফসীর মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে তাফসীর পেশ করেন, দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ ঝিংগাবাড়ী ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু তায়্যিব সৎপুরী, গাছবাড়ী কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তাহির উদ্দীন, মাওলানা জুবায়ের আল হাদী, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা শরীফ আহমদ, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা এ এস এম লুতফুর রহমান চৌধুরী সাবির, মাওলানা রেজাউল করীম নোমান।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ময়নুল হক ও হাফিজ এফাজ আহমদ চৌধুরী। মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সমিতির সেক্রেটারী হাফিজ জুবায়ের আহমদ। ইসলামী সংগীত পরিবেশন করেন দিশারী শিল্পীগোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক শিল্পী সুলায়মান আল মাহমুদ, সুরমা সাংস্কৃতিক সংসদের পরিচালক শিল্পী শাহজাহান শাহেদ, কিশোর শিল্পী নাঈম আহমদ ও শিশু শিল্পী নাসিম আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D