২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০১৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী গুম হওয়ার ৪ বছর ১১ মাস পূর্ণ হল আজ। ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে তাকে খুঁজে পেতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা চেয়েছিল তার পরিবার। কিন্তু তার স্ত্রী অভিযোগ করে বলছেন, সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর কারো কাছ থেকে কোন ধরনের সহযোগিতা পাননি। ২০১২ সালের ১৭ ই এপ্রিল ঢাকা থেকে গাড়িচালকসহ ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর গত ৫ বছরে তাকে খুঁজে পেতে কি কি করছে তার পরিবার?
ইলিয়াস আলীর খুঁজে পাবার ব্যাপারে কথা বলেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা। তিনি বলেন, নিখোঁজ হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করেছি। পরবর্তীতে র্যাব, পুলিশ এবং সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি কোন সহযোগিতা পাওয়া যায় কিনা। এমনকি আমি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেছিলাম। তখন প্রধানমন্ত্রী আমাদের আশা দিয়েছিলেন আন্তরিকতার সাথে তিনি বিষয়টি দেখবেন এবং তাকে উদ্ধারের চেষ্টা করবেন।
সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কোন সহযোগিতা করছেন কিনা সে বিষয়ে তাহসিনা রুশদি বলেন, কোন ধরনের কোন সহযোগিতাই আমরা পাইনি। তাকে খুঁজে পেতে চেষ্টা অবশ্যই করেনি, যেটা করেছে সেটা পুরোটাই লোক দেখানো। যখন দেশে আন্দোলন শুরু হয়েছিল, সম্ভবত আন্দোলনটাকে দমিয়ে দেবার জন্য একটা লোক দেখানো প্রচেষ্টা তারা করে ছিল। আমরা একটা জিডি করেছিলাম এবং হাইকোর্টে রিট করেছিলাম, সেই রিট অনুযায়ী পুলিশকে বলা হয়েছিল প্রতি মাসে তাদেরকে রিপোর্ট করতে। এই বিষয়ে পরবতির্তে কোন অগ্রগতি পাইনি। এই বিষয়ে দেশবাসী এমন কিছু প্রত্যক্ষ করেনি যে কাউকে গ্রেফতার করা হয়েছে অথবা কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী শুধু বলেছে তারা চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে প্রথম ৬ মাস যোগাযোগ ছিল। তখন ফোন দিলে রিসিভ করতেন, কোন কিছু জানতে চাইলে তারা বলতেন কোন তথ্য পেলে জানাবো। তাদের চেষ্টার দৃশ্যমান কিছু পাইনি।
কারা তাকে অপহরণ করেছে সে বিষয়ে তাহমিনা রুশদি বলেন, তাকে অপহরণের পিছনে অবশ্যই রাজনৈতিক কারণ রয়েছে। কারণ ইলিয়াস আলীর নেতৃত্বে সিলেট বিভাগ সুসংগঠিত হয়েছিল এবং সে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর সিলেটে গেলে কোথায় বেশি লোক সমাগম এবং কোন রাজনৈতিক সভায় উপস্থিত থাকলে দেখা যায় ইলিয়াস আলীর প্রতি মানুষের যে ভালবাসা, আবেগ সেটা দেখলেই বোঝা যায়। বিরোধী দলের চেষ্টা করেছে তাকে খুঁজে পেতে। কিন্তু সত্যি কথা বলতে সরকার আন্তরিক হলে তাকে খুঁজে বের করতে পারবে। এখন যদি তাদের আগ্রহ না থাকে তাহলে তারা খুঁজে বের করবে না।
ইলিয়স আলীর ফিরে আসার বিষয়ে তাহমিনা রুশদি বলেন, ‘কোন ভিত্তি থেকে না শুধু বিশ্বাসের ভিত্তিতে আশা করছি ইলিয়াস আলী ফিরে আসবে। পরিবার হিসাবে আমাদের বিশ্বাস আছে এবং এখানকার অসংখ্য নেতা-কর্মী সেটাই বিশ্বাস করি। কিসের বিশ্বাস, কেন বিশ্বাস এই বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। আমার বাচ্চার একটা প্রশ্ন মনের মধ্যে নিয়ে বড় হচ্ছে যে ওদের বাবাকে কি কারণে গুম হতে হল, কারা গুম করল এর কোন উত্তর মেলেনি। তাকে ফিরে পাব এই আশাটা যেমন থাকবে, তেমনি দাবিটাও থাকবে আমার স্বামীকে ফিরিয়ে দেয়া হোক। এই দাবিটা শেষ পর্যন্ত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D