বিয়ানীবাজারে হত্যা মামলার আসামী জামাল গ্রেফতার

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০১৭

বিয়ানীবাজারে হত্যা মামলার আসামী জামাল গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে দু’পক্ষ শ্রমিক সংঘর্ষে পথচারি নিজু হত্যা মামলার প্রধান আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. জামাল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার বিকেলে সিলেট জজ কোর্ট থেকে বের হবার সময় র‌্যাব তাকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিলো।
এদিকে জামাল হোসেন গ্রেফতারের খবর প্রচার হলেই তার কর্মী সমর্থকরা ফেসবুক ওয়ালে অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবী করেছেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, শুনেছি জামাল হোসেনকে র‌্যাব গ্রেফতার করেছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ জানুয়ারি রাতে দক্ষিণ বিয়ানীবাজার সিএনজি অটোরিকসা স্ট্যান্ডের দখল নিয়ে ছাত্রলীগ নেতা জামাল ও শ্রমিক নেতা সাবুল আহমদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বন্দুকের গুলিতে প্রাণ হারান কসবা গ্রামের সবজি ব্যবসায়ী পথচারি নিজু আহমদ। এ ঘটনায় সাবুল আহমদ বাদি হয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেনসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।