২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪
নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারে আন্তরিক বিএনপি। তবে দুর্ভাগ্য আমাদের, এখন অনেকেই বলছেন বিএনপি সংস্কার চায় না। দীর্ঘ ১৭ বছরে বিএনপির হাজারো নেতাকর্মী গুম, খুনের শিকার হয়েছে। তখন তো কেউ পাশে ছিল না, এখন অনেকেই আসছেন।
তিনি বলেন, ‘বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়। কারণ, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংস্কারের বিষয়ে আন্তরিক। রাজনৈতিক সংস্কারের চিন্তা থেকেই ২০১৬ সালে ভিশন-২০৩০ এবং ২০২২ সালে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছিল। বিএনপি প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে চায়। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে এই কাজ করতে হবে। তবে জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার পক্ষে আমরা নই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D