৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭
জাফলংয়ের পাথর কোয়ারিতে বোমা মেশিনের গর্তে পাথর চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন আহত হয়। মাত্র এক মাসের ব্যবধানে ফের দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটলো।
বৃহস্পতিবার সকাল ৭টায় ডাউকি নদীর তীরবর্তী জাফলংয়ের ইউপি সদস্য আতাউর রহমান আতাই মিয়ার ভাই মাতাই মিয়ার পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার মেখই মিয়ার ছেলে আকরাম হোসেন (৩৫) ও একই এলাকার আব্দুল হানিফের ছেলে লেছু মিয়া (২৫)।
স্থানীয়রা জানান, ভোরবেলা মাতাই মিয়ার কোয়ারিতে গর্তে পাথর উত্তোলনকালে পাথর চাপায় শ্রমিক আকরাম ও লেছু মিয়া নিহত হন। আহত দু’জনকে উদ্ধার করে পাশ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোয়ানঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, চোরাইভাবে পাথর উত্তোলন করতে গিয়ে চার শ্রমিকের দু’জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন বলেও জানান ওসি।
এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পাথর কোয়ারি ধসের চারটি ঘটনায় মোট ১১ জন শ্রমিক নিহত হন।
এর মধ্যে ১৯ ফেব্রুয়ারি জাফলংয়ের সংগ্রামপুঞ্জি পাথর কোয়ারি ধসে কামরুজ্জামান ও তাজ উদ্দিন নামে দুই শ্রমিক নিহত হন।
১১ ফেব্রুয়ারি বিকেলে শাহ আরেফিন টিলার উত্তরটিলায় পাথর কোয়ারি ধসে নিহত হন আনিছ (৪৫) নামে এক শ্রমিক।
এছাড়া ২৩ জানুয়ারি সকালে কোম্পানিগঞ্জের আরফিন টিলার আঞ্জু মিয়ার কোয়ারিতে পাথর উত্তোলনে গর্তে নামেন ১৩ শ্রমিক।
তাদের মধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কোয়ারি মালিক আঞ্জুসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D