৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৭
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকা থেকে মঙ্গলবার দিনগত গভীর রাতে অস্ত্র, গুলি ও চেতনানাশক পাউডারসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতদের এই চক্র খাবারে চেতনানাশক মিশিয়ে বাসা-বাড়ির লোকদের অজ্ঞান করে ডাকাতি করতো বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর এলাকার মৃত হিরা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪০), আমকোনা এলাকার মৃত আছদ্দর আলীর ছেলে আজিম উদ্দিন (৩০) ও নোয়াইরঘাট এলাকার মৃত মতছির আলীর ছেলে সরফ উদ্দিন (৪০)।
বুধবার দুপুরে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গত প্রায় এক মাসে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কৌশলে রান্নাঘরের জানালা দিয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে লোকদের অজ্ঞান করে পরে গ্রিল কেটে ডাকাতির তিনটি ঘটনা ঘটে। এসব ঘটনায় খাদ্যে বিষক্রিয়ায় মারা যান উপজেলার দাড়িপাতন এলাকার নাজমা খানম (৪০) ও ঘোষগাও এলাকার মুশফিকুর রহমান (৬৫)। বিষক্রিয়ায় আক্রান্ত হন অন্তত ১৪ জন।
পুলিশ বিষয়টি অবগত হয়ে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় চক্রের তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান পুলিশ সুপার মনিরুজ্জামান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D