২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
নরসিংদীর মাধবদীর কাঠালিয়ায় টেক্সটাইল মালিক-শ্রমিকদের বাগবিতণ্ডায় মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কাঠালিয়া ইউনিয়নের কৌলাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পাওয়ারলুম মালিক ওই গ্রামের আলকাছ মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৪৭)।
ওসি মোহাম্মদ নজরুল ইসলাম আরো জানান, খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
এঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে গ্রামবাসীর সহযোগিতায় চারজন পাওয়ালুম শ্রমিককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। তিনি আটককৃতদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করেননি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D