২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
প্রায় ৫৪ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জয়পুরহাট সুগার মিলসে আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মিলাদ ও দোয়া মাহফিলের পর আনুষ্ঠানিকভাবে মিলটির উদ্বোধন করা হয়।
জয়পুরহাট সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ আখলাছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান সাঈদ।
ক্যান ক্যারিয়ারে (আখের ডোংগায়) আখ নিক্ষেপের মাধ্যমে চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ খাদ্য ও শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সচিব আনোয়ার কবির ও প্রধান সিপিই গিয়াস উদ্দিন।
২০২৪-২৫ মৌসুমে জয়পুরহাট সুগার মিলসে ৫৫ হাজার টন আখ মাড়াই করে ৩ হাজার ২৫ টন চিনি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর আখ থেকে চিনি আহরণের হার (রিকভারি) ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।
৫৫ হাজার টন আখ মাড়াইয়ের জন্য প্রাথমিকভাবে মোট ৩৫ কর্মদিবস কারখানা চালু রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D