সিলেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৭

সিলেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সিলেট সদর উপজেলায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট সদর উপজেলার আয়োজনে উপজেলা প্রাঙ্গণে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলুল হোক ও রুহুল আমিন চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, প্রকল্প মনিটর অফিসার মামুনুল হক।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কৃষক কামিল ইবনে রহমান, উপ সহকারী মিজানুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম মোঃ আব্দুর রহমান।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের আগে এক র‌্যালী বের করা হয়। পরে সাড়ে ৮ শত কৃষকদের মধ্যে কৃষি উপকরন ও বীজ বিতরন করা হয়।