১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৭
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী বছরের মধ্যে সুরমা নদীর এই করুণ অবস্থা থাকবেনা। সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ফিরে পেয়েই সুরমা নদী সুরক্ষায় কাজ করবো।
সোমবার নগরীতে নদীবিষয়ক একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন আরিফ। সোমবারই উচ্চ আদালত মেয়র পদ থেকে আফিরকে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে। ফলে মেয়রের দায়িত্ব নিতে আরিফের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে সুরমা রিভার ওয়াটারকিপার।
সোমবার বিকেলে সুরমা নদীর চাঁদনীঘাটে এই কর্মসূচীর উদ্বোধন করেন আরিফুল হক। দায়িত্ব ফিরে পেতে আদালতের নির্দেশনার পর প্রথম এই অনুষ্ঠানেই হাজির হন আরিফ।
এসময় আরিফুল হক বলেন, আমি যখন দায়িত্বে ছিলাম, তখন নদী ও খাল অবৈধ দখলমুক্ত করার কাজ শুরু করেছিলাম, এখন আবার দায়িত্বে বসে পরিবেশ রক্ষার কাজে মননিবেশ করবো।
সকলের সহযোগিতা কামনা করে আরিফ বলেন, নদী তীরে ব্যবসায়ীরা ব্যবসা করেন ভালো, কিন্তু তারা নদীতে ময়লা আবর্জনা ফেলে দূষণ করছেন, এটি তদারকি করারও কেউ নেই। এমনটি আর করতে দেওয়া হবে না।
নদী পাড়ে বসবাসকারীদের তিনি অনুরোধ জানিয়ে তিনি বলেন, নদীর পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
পরে সুরমা নদীতে আটটি কই মাছের পোনা অবমুক্ত করে পাঁচদিনব্যাপী নদী বিষয়ক এই আয়োজনের উদ্বোধন করেন আরিফ।
সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সচেতন নাগরিক কমিটি-সিলেটের সভাপতি ইরফানুজ্জামান, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, পরিবেশ কর্মী আব্দুল হাই আল হাদী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D