২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৭
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: কোম্পানীগঞ্জের জামিয়া রাহমানিয়া মাদ্রাসার উদ্যোগে ও থানাবাজার ব্যবসায়ী ও ইসলামী যুব সমাজের সার্বিক সহযোগিতায় ২দিনব্যাপী ইসলামী সম্মেলন আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহা-পরিচালক ও বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী। আমন্ত্রিত উলামায়ে কেরামদের মাঝে রয়েছেন মাওলানা মুফতি আবুল কালাম যাকারিয়া, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা জুনায়েদ আল হাবীব, মাওলানা হাফিজ আহমদ বিন কাসিম (বরুনা), মাওলানা মুজিবুর রহমান ও আতাউর রহমান প্রমুখ। ২দিনব্যাপী সম্মেলনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, বিশ্বসেরা হাফিজ ও ক্বারীদের তেলাওয়াত অনুষ্ঠিত হবে। এছাড়া জামিয়া রাহমানিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন থানাবাজার ব্যবসায়ী ও ইসলামী যুব সমাজের সভাপতি মাওলানা ডাক্তার হাবিবুর রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D