৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭
সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ছড়া, খাল ও ড্রেন পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন। প্রতি দিন নগরীর বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিসিক। সকালে নগরীর বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা এনামুল হাবীব। এসময় উপস্থিত ছিলেন কনজারভেন্সী ইন্সপেক্টর আনোয়ার হোসেন।
পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা এনামুল হাবীব জানান, সিলেট মহানগরীর প্রধান প্রধান সমস্যা গুলো মধ্যে জলাবদ্ধতা একটি অন্যতম সমস্যা। জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের এ উদ্যোগে অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D