সোমবার থেকে পুনরায় সিলেট-সুনামগঞ্জ রুটে চালু হচ্ছে বিআরটিসি বাস সার্ভিস

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪

সোমবার থেকে পুনরায় সিলেট-সুনামগঞ্জ রুটে চালু হচ্ছে বিআরটিসি বাস সার্ভিস

জনগণের চাহিদার প্রেক্ষিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেট-সুনামগঞ্জ রুটে পুনরায় এসি-নন এসি বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বিআরটিসি।

বিআরটিসি সিলেট বাস ডিপো ম্যানেজার (অপারেশন) মোঃ রোকনুজ্জামান জানান, ২ ডিসেম্বর সোমবার থেকে সিলেট নগরীর কুমারগাঁও বাস স্ট্যান্ড এবং সুনামগঞ্জের নতুন বাস স্ট্যান্ড হতে জনসাধারণের কাঙ্খিত পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে নিয়মিত চলাচল করবে বিআরটিসি’র এসি – নন এসি বাস।

তিনি বলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন দেশের একমাত্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। “সেবায় আদর্শ” এই স্লোগানকে সামনে রেখে জনগণকে পরিবহন সেবা প্রদানের জন্য বিআরটিসি বদ্ধপরিকর।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট