হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ফের ট্রাকের ধাক্কা

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ফের ট্রাকের ধাক্কা

Manual7 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়ি ফের দুর্ঘটনার শিকার হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্ঘটনার শিকার হয় তার গাড়ি।

জানা গেছে, মাতুয়াইল ও গুলিস্তানে দুইবার দুর্ঘটনার শিকার হয় হাসনাতের গাড়ি। মাতুয়াইলে আঘাত করে পালিয়ে যায় একটি ট্রাক। গুলিস্তানে আঘাত করে একটি মিনি ট্রাক।

Manual7 Ad Code

এসব দুর্ঘটনাকে পরিকল্পিত হামলা বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

Manual5 Ad Code

এর আগে, বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ ঘটনায় ট্রাকের চালক মজিবুর রহমান (৪০) ও হেলপার তার ছেলে রিফাত মিয়াকে (১৮) আটক করা হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code


 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code