২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা চৌদ্দগ্রামে বাস পুড়ানোর মামলার চার্জশীটে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে ১১ মার্চ রোববার সিলেট নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, ‘‘ দেশের জাতীয়তাবাদী শক্তিকে বিনাশ ও মানুষের ভোটাধিকার চিরতরে কেড়ে নেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে এই সাজানো মামলা দায়ের ও চার্জশীট দাখিল করা হয়েছে। বক্তারা সরকারকে হুঁশিয়ার করে বলেন যে, শত মামলা হামলা করেও খালেদা জিয়ার সুনাম ক্ষুন্ন করা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমন করা যাবেনা।
তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান সাদিক, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, মহানগর যুবদল নেতা শামীম মজুমদার, জেলার প্রচার সম্পাদক আলী আহমদ হিরা, সহ প্রচার আব্দুল মালেক, আলাউদ্দিন আলাই, সুলতান আহমদ বাবু, আমিনুর রহমান শোয়েব, হাবিবুর রহমান হাবিব, শাহ মাহমুদ আলী, মনতাজ হোসেন মুন্না, সাব্বির আহমদ, ময়নুল ইসলাম মঞ্জুর, মুহিবুর রহমান বাবুল, আব্দুস সোবহান, শফিক নূর, শরীফ উদ্দিন মেহেদী, কামাল আহমদ, মনির মুন্সি, আমির হোসেন হাজারী, সাইফুল ইসলাম সাইফুল, মাছুদ আলী মাছুম, সামছুল ইসলাম টিটু, রিয়াজ আহমদ, সালাহ উদ্দিন, পারভেজ আহমদ, নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া, আঙ্গুর আলম, বাবুল মিয়া, আব্দুল গফুর, মাছুম আহমদ লস্কর, গিয়াস আহমদ, লুৎফুর রহমান, শিপন চন্দ, জুনেদ আহমদ, হাবিবুর রহমান, রুহেল আহমদ, আব্দুল বাছিত মাবরুর, আলতাফ হোসেন, এ.এম শামীম, সেলিম আহমদ, জয়নাল আহমদ, ফয়সল আহমদ, মঈন উদ্দিন, হোসেন আহমদ, কালাম মিয়া, নূর আহমদ, আশরাফ বাহার, নুরুল ইসলাম সুজন, সামাদ আহমদ, ইকবাল হোসেন গেদু, আব্দুল বাছিত, আব্দুল মান্নান, সাহেদ খান, আফতাব আলী, রুহেল আহমদ, মামুনুর রশীদ, হারুনুর রশীদ, আব্দুল আহাদ, মিলন তালুকদার, জাহেদ আহমদ, সেবুল আহমদ, মোঃ আশিক, রুমান আহমদ, হাসান মিয়া, আশরাফ উদ্দিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D