মার্কিন দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪

মার্কিন দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া

রাজধানীর বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যেই গুলশানের বাসভবন ফিরোজা থেকে দূতাবাসের উদ্দেশে রওনা হবেন তিনি।

বুধবার (২৭ নভেম্বর) বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চিকিৎসার উদ্দেশে খালেদা জিয়া লন্ডন হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। এজন্য খালেদা জিয়া দুপুর ২টায় মার্কিন দূতাবাসে যাবেন ফিঙ্গার প্রিন্ট দিতে।