৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০১৭
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৭ উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এবং বিভিন্ন বেসরকারি সংস্থার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
“দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের সিলেটের উপপরিচালক দেবজিত সিনহার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রান ও পূর্ণবাসন অফিসার মো. মফজুলের রহমান মজুমদার। এছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক তনয় বিশ্বাস, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, গ্রামীণ জনকল্যাণ সংষদের সভাপতি জামিল চৌধুরী, আইডিয়ার সহকারি পরিচালক নাজিম আহমদ, মো. আলা উদ্দিন প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D