২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০১৭
সুপ্রীম কোর্টের সামন থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণের দাবীতে সিলেটে মিছিল-সমাবেশ করেছে হেফাজতের তৃণমূল নেতা-কর্মীরা। ১০ মার্চ শুক্রবার বাদ জুমুআ সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে বিশিষ্ট হোফাজত নেতা হাফেজ শাব্বীর আহমদ রাজীর নেতৃত্বে শুরু হওয়া মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজারস্থ পত্রিকা পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর তৃণমূল হেফাজতের আহবায়ক হাফেজ শাব্বীর আহমদ রাজির সভাপতিত্বে ও বিশিষ্ট ছাত্রনেতা-হেফাজত কর্মী হাফেজ শাহিদ হাতিমীর উপস্থাপনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, নব্বই ভাগ মুসলমানের দেশে কখনো ন্যায়ের প্রতীক গ্রীক মূর্তি হতে পারে না। বক্তারা অবিলম্বে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সামন থেকে স্থাপিত মূর্তি অপসারণের জোর দাবী জানান। সভাপতির বক্তব্যে তৃণমূল হেফাজতের আহবায়ক হাফেজ শাব্বীর আহমদ রাজি বলেন- এদেশের আধ্যাত্মিক রাহবর আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা নূর হোসেন কাসেমীর আহবানে আমরা রাজপথে এসেছি। মূর্তি অপসারণের এই দাবী আমাদের ঈমানের দাবী। তিনি শীর্ষ হেফাজত নেতৃবৃন্দের উপর জারিকৃত গ্রেফতারী পরওয়ানার তীব্র নিন্দা জানান। প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট যুবনেতা ও সিলেট জেলা তৃণমূল হেফাজতের আহবায়ক মাওলানা সালেহ আহমদ শাহবাগী বলেন, হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরওয়ানা প্রত্যাহার করতে হবে। হামলা-মামলা দিয়ে হেফাজত নেতৃবৃন্দকে ইমানী আন্দোলন থেকে সড়ানো যাবে না। আগামীতে সকল হেফাজতের কর্মসূচীতে ইমানী দায়িত্ব হিসেবে সর্বস্তরের জনগণকে অংশ গ্রহণের আহবান জানান।
পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কবির আহমদ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা এনামুল হক, মুফতী মুশতাক আহমদ ফুরকানী, সালমান বিন মালেক, হাফেজ মাওলানা আহমদুল হক উমামা, মাওলানা নাসির উদ্দিন নেজামপুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাবিব আহমদ, শাহ মাছরুর আহমদ, আদনান চৌধুরী, মাছনুন আহমদ, মাওলানা আহমদ শফী, শাহদাত হোসেন, তামিম আহমদ, হাফেজ আব্দুল করিম হেলালী, জামিল আহমদ প্রমুখ। শেষ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D