২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪
উনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যু বার্ষিকী ১৭ নভেম্বর রবিবার।
এ উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশন, সিলেট এর উদ্যোগে রোববার বিকেল ৫ টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মওলানা ভাসানী ফাউন্ডেশন, সিলেট আয়োজিত আলোচনা সভা সফলের লক্ষ্যে সর্বশেষ প্রস্তুতি সভা ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীহট্ট প্রকাশ এর দাড়িয়াপাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিন তাহমিদের পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সৈয়দ মুহিবুর রহমান, মাহমুদুর রহমান ওয়েছ, মোঃ জমির আহমদ, আজাদ আহমদ, মোখলেছুর রহমান প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ মজলুম জননেতা মওলানা ভাসানী স্মরণে রোববার বিকেল ৪ টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠেয় আলোচনা সভা সফলের জন্য সকলের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D