৫ লাখ ৩০ হাজার টাকার বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

৫ লাখ ৩০ হাজার টাকার বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ – হাব।

বুধবার (৬ নভেম্বর) ঢাকার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হাব। সেখানে এজেন্সি মালিকরা এই ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালে দু’টো হজ প্যাকেজ থাকবে।

সাধারণ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ২৩ হাজার। বিশেষ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা।

এর আগে সরকারিভাবে দুটি হজের প্যাকেজ ঘোষণা করা হয়। ঘোষিত প্যাকেজ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২৪২ টাকা। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

গত বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

উল্লেখ্য, আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট