১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭
সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের কয়েকটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছে বিএনপির প্রার্থীরা।
সন্ধ্যে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ধানের শীষ প্রতিকে ওসমানীনগরের মইনুল ইসলাম পেয়েছেন ১১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আখতারুজ্জামান চৌধুরী জগলু ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৯০০ ভোট। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৪৫০ ভোট।
এছাড়া জগন্নাথপুরের একটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আতাউর রহমান। স্থানীয় সৈয়দপুর শাহারপাড়া কেন্দ্রের প্রকাশিত ফলাফলে ধানের শীষ প্রতিকে তার প্রাপ্ত ভোট ১১৩২। নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে নৌকা প্রতিকে আওয়ামী লীগের প্রার্থী আকমল হোসেন পেয়েছেন ৩৭২। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তা পেয়েছেন ৪৮ ভোট।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে উপজেলা দুটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D