২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৭
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ও সিলেট সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রচারণার শেষদিন শনিবার উপজেলার কুরুয়া বাজার, দয়ামীর, তাজপুর ও গোয়ালাবাজারে তারা এ গণসংযোগ করেন।
গণসংযোগকালে নেতৃবৃন্ধ বলেন, আওয়ামী দুঃশাসনের যাতাকলে পিষ্ট হচ্ছে দেশের মানুষ। বিশেষ করে জননেতা এম ইলিয়াস আলীকে গুম করার পর বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের মানুষের উপর নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করেছে। তাই গুম,খুন,সন্ত্রাস, দুর্ণীতির প্রতিবাদ জানাতে ৬ মার্চ ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া প্রয়োজন। জননেতা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে আন্দোলনের অংশ হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে তারা উপজেলাবাসীর প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম, ছাত্রদল নেতা মুহিবুর রহমান লিটন, মানোয়ার হোসেন রুপক, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফ উদ্দিন রাজিব, সাধারণ সম্পাদক জুবের আহমদ, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি এস এম ফখরুল ইসলাম, এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শেখ শামসুদ্দিন শামসুল, সহ-সভাপতি ছদিওল হোসাইন,সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জামিনুল ইসলাম জামি, এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন ইমরান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম নাঈম, যুগ্ম সম্পাদক কয়ছর আহমদ সাহেদ, যুগ্ম সম্পাদ মোজাম্মেল হক, সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান বাদশা, সহ-সাধারণ সম্পাদক আরমান আহমদ, সহ-সাধারণ সম্পাদক আফজল হোসেন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মিনহাজ, দফতর সম্পাদক জুবায়ের আহমদ,জাবেদ হাসান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D