১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৭
সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সালেহ আহমদ বলেছেন, স্বাধীনতার চার দশক পরেও সাম্প্রদায়ীকতার অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারিনি। শোষন, বঞ্চনা,দূর্নীতি, বেকারত্বের অভিশাপে আমাদের মুক্তিযুদ্ধের সকল অর্জন আজ ব্যর্থ হতে চলেছে। তিনি বলেন, কালো টাকা আর পেশী শক্তির কবলে গোটা দেশবাসীই আজ জিম্মি। তিনি বলেন, ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের বাংলাদেশ, যে সংবিধান নিয়ে মাথা তুলে দাড়িঁয়েছিল তা আজকের বাংলাদেশের থেকে অনেক দুরে। উপরন্ত সম্প্রতি দেশে রোপিত হয়েছে জঙ্গীবাদের বীজ যা বাংলাদেশের চিন্তা চেতনা ও ঐতিহ্যেও সম্পূর্ন বিপরীত।
শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সামাজিক আন্দোলনের বিভাগীয় র্যালী ও মানব বন্ধন কর্মসূচীর উদ্ধোধন কালে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা সভাপতি সুকেশ চন্দ্র দেবের সভাপতিত্বে ও জেলা সাধারন সম্পাদক এডভোকেট তমাল চন্দ্র নাথের সঞ্চালনায় তিনি আরো বলেন, দেশকে অগ্রগতি ও প্রগতির পথে পরিচালিত করা রাষ্ট্র সরকার ও প্রগতিশীল গনতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সম্মিলিত দায়িত্ব। কিন্তু একই সাথে এটাও সত্য যে, স্থিতিশীল গনতান্ত্রিক বিকাশ ও সমাজ প্রগতির অন্যতম পূর্বশর্ত হল সচেতন ও সক্রিয় নাগরিক সমাজ। তিনি মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ গঠনে দেশবান্ধব প্রগতিশীল সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে সম্মিলিত সামাজিক আন্দোলনের অরাজনৈতিক মঞ্চে যুক্ত হওয়ার প্রতি উদাত্ত আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় অন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য মামুনুর রশীদ ও কাজী সালমা সুলতানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিভাগীয় সমন্বয়ক দেবব্রত রায় দিপন,সংগঠনের জেলা সহ-সভাপতি মোহিনী রঞ্জন তালুকদার, সিলেট চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক মুকির হোসেন চৌধুরী, জেলা ঐক্য ন্যাপ নেতা রুহুল কুদ্দুস বাবুল,হিন্দু মহাজোট নেতা রাখেশ রায়, গীতি কবি হরিপদ চন্দ, সম্মিলিত সাংস্কৃতিক জোট (একাংশ) এর সাধারন সম্পাদক জামাল আহমদ, কবি কাজি জসীম উদ্দিন, মদন মোহন কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক কবি সৌদিপ মোহন মিহির,সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা সদস্য সাংবাদিক সূুনর্মল সেন, ছড়াকার ও সংগঠক জুনায়েদ খোরাসানি,সাংবাদিক অজিত বরন তালুকদার, কুমার গণেশ পাল,অমর চাঁদ দাস বকু ও রওশন জলিল কোরেশী প্রমুখ। এর আগে সাইকেল ট্র্যাভেলার এর সহযোগীতায় সংগঠনের বিভিন্ন শ্লোগান ও স্থানীয় দাবী দাওয়া সম্বলিত প্যাষ্টুন বহনের মাধ্যমে এক সাইকেল র্যালী নগরীর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে পরে শহীদ মিনারে গিয়ে মানব বন্ধনে গিয়ে মিলিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D