সিলেট শহীদ মিনারে বিএনপির অবস্থান ধর্মঘটে পুলিশী বাধা। স্থান পরিবর্তন

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৭

সিলেট শহীদ মিনারে বিএনপির অবস্থান ধর্মঘটে পুলিশী বাধা। স্থান পরিবর্তন

২ মার্চ ২০১৭, বৃহস্পতিবার ।। অযৌক্তিক ভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ছিলো সিলেট জেলা ও মহানগর বিএনপির অবস্থান কর্মসুচী । পুলিশী বাধার কারনে শহীদ মিনারে তারা অবস্থান কর্মসুচী পালন করতে পারেনি।

তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়ে এই মুহূর্তে নগরীর আগ্রা কমিউনিটি সেন্টারের সামনে তারা অবস্থান কর্মসুচী পালন করছে।

এখানে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন, সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ, সিলেট মহানগর মুক্তিযুদ্ধা দলের আহবায়ক সালেহ আহমদ খসরু, সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমূখ।