১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৭
১ মার্চ ২০১৭, বুধবা ।। সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরীর বড় ভাই জামাল আহমদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …………. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
মঙ্গলবার দিবাগত রাত ১০টা ৩০মিনিটের সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ যোহর গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের আয়তাবাদ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের নামাজে জানাজায় উপস্থিত থেকে তার আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করেছেন বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী।
সিলেট জেলা বিএনপির শোকঃ সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীর বড় ভাই জামাল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারন সম্পাদক আলী আহমদ। তারা এক যৌথ শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট মহানগর বিএনপির শোকঃ সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীর বড় ভাই জামাল আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ।
পাঠানো শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D