৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব’কে বিস্ফোরন মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব’কে কারাগারের প্রেরণের নিন্দা জানিয়েছেন সিলেট বিভাগ ছাত্রদল।
এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির (সিলেট বিভাগ) সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন ও কেন্দ্রীয় ছাত্রদলের সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন উজ্জল বলেন বাকশাল আওয়ামী লীগ সরকার সমগ্র দেশকে কারাগারের পরিণত করেছে। বিএনপি শীর্ষ ও স্থানীয় নেতা কর্মীদের গ্রেফতার করে কারাগারের রেখে অবৈধ ভাবে ক্ষমতা ধরে রাখতে চায়। নেতৃবৃন্দ অবিলম্বে সাবেক এই ছাত্রদল নেতার উপর থেকে সকল ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D