সুনামগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন পেলেন জয়া সেন গুপ্ত

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৭

সুনামগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন পেলেন জয়া সেন গুপ্ত

সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্ত। রোববার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাকে এ মনোনয়ন দেয়।
এ আসনে মনোনয়ন প্রত্যাশী সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সিলেট জেলা বারের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ ফেব্রুয়ারি এ আসনের সংসদ সদস্য প্রখ্যাত পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে আসনটি শুন্য হয়।