১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
গোলাপগঞ্জ শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের বিশাল কর্মী সমাবেশ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- অবৈধ সরকার অপশাসনে গোটা জাতি আজ অতীষ্ঠ। বাকশালী সরকার জনগনের ভোটে নির্বাচিত নয় বিধায় তারা জনকল্যানের বিপরীতে জনদুর্ভোগ সৃষ্টিতে ব্যাস্ত। একদিকে তারা লুটপাট আর দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। আবার অযৌক্তিকভাবে বার বার গ্যাসের দাম বৃদ্ধি করে তাদের লুটপাটের দায় জাতির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। জনতার আন্দোলনেই এই সরকারকে বিদায় করা হবে। এদেশে ৫ জানুয়ারীর মত প্রহসনের আর কোন নির্বাচন হতে দেয়া হবেনা। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবীতে দেশের প্রতিটি প্রান্তে শহীদ জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি গতকাল শুক্রবার সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১১নং শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় মেহেরপুর বাজারে আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক ও সিলেট জেলা যুবদল সভাপতি আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা: আব্দুল গফুর, সাধারন সম্পাদক জিলাল উদ্দিন চেয়ারম্যান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা ও সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ পৌর বিএনপি সভাপতি মশিকুর রহমান মহি, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল। শরীফগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: সালাউদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা যুবধলের সাধারন সম্পাদক আমিন উদ্দীন, যুক্তরাজ্য বিএনপি নেত্রী জুবেইদা আলী, কাতার বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল সাবু, ফ্রান্স প্রবাসী বিএনপি নেতা শামীম আহমদ, বিএনপি নেতা এডভোকেট ইসরাফিল আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হানুর ইসলাম ইমন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, ছাত্রদল নেতা আলী আহমদ আলম, যুবদল নেতা শাহীন আলী, ছাত্রদল নেতা আল-নবী চৌধুরী শিপন, রাজু আহমদ, বিএনপি নেতা রাসেল তালুকদার, সাহাবুদ্দিন, রাজন আহমদ, বদরুল আলম, মাহফুজুর রহমান, আমান উদ্দিন ও রেদওয়ান আহমদ প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D