৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন মেজরটিলা সৈয়দপুর উদয়ন যুব সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দুই দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্ত হয়।
উদয়ন যুব সংঘের সভাপতি মোঃ মুহিউদ্দীন মুহিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকির চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট মুরব্বী, বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পাশাপাশি যুব সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ২০টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী ও ক্রীড়ামোদি অংশ নেন। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বী ফিরোজ আহমদ, গনি মিয়া, কালা মিয়া, নজরুল চৌধুরী, যুব সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলকাছ মিয়া, শাহেদ আহমদ, আব্দুল ওয়াহিদ সোহেল, আবুল কালাম, নজু আহমদ, আলাল আহমদ, রওশন আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D