১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি’ (এফইটি) বিভাগের পুনর্মিলনী ও এক যুগপূর্তি উৎসব। বৃহস্পতিবার ‘এ ট্রিপ টু নস্টালজিয়া’ স্লোগানকে সামনে রেখে শুরু হয় দুইদিন ব্যাপী এই উৎসব। সকাল সাড়ে ৯টায় দুইদিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন শাবি ভিসি ড. আমিনুল হক ভ’ইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে এফইটি বিভাগের প্রধান ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং বিভাগের শিক্ষার্থী আতিয়া হামিদা ও ইভানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. আমিনুল হক ভূইয়া বলেন, আমরা খাদ্যে স্বংয়সম্পূর্ণ হয়েছি কিন্তু, মানুষকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে পারিনি। খাদ্য উৎপাদনে সঠিক জ্ঞান ও অসাধুতা এবং বাজারজাতকরণ ও বিপণনে দক্ষ ব্যবস্থাপনার অভাবে বাংলাদেশ নিরাপদ খাদ্য যোগানে অনেক পিছিয়ে। আর আমি আশা করি এই বিভাগের শিক্ষার্থীরাই তাদের মেধা ও সৃজনশীল কাজের মাধ্যমে খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দীন বিশ^াস, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন ড. শহীদুর রহমান, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক ড. আখতারুল ইসলাম, ড. জসীম উদ্দীন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মনির হোসেন।
অনুষ্ঠানে টেকনিক্যাল সেশনে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারের পরিচালক ড. এম এ রহিম। তিনি বলেন, পুষ্টিমান খাদ্যে আমরা পিছিয়ে গেছি। এখনো দেশের ৪০ লক্ষ মানুষ মাইক্রো নিউট্রিশনে ভুগছে। বাংলাদেশে এখন নিরাপদ খাদ্য দরকার। নিরাপদ খাদ্য নিয়ে সঠিক তথ্য কিংবা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা না থাকায় মানুষের নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিত করা যাচ্ছেনা।
দুপুর দেড়টায় বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্য, বিভাগীয় প্রধানসহ বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দুদিনব্যাপী অনুষ্ঠানে প্রথম দিনে রয়েছে র্যালি, সেমিনার, খেলাধুলা, আনন্দ আড্ডা, স্যুভেনির প্রকাশনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ২য় দিন শুক্রবারে রয়েছে বিভাগের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অ্যালামনাই কমিটি গঠন, দেশখ্যাত ব্যান্ড ‘আর্টসেল’ এর ওপেন কনসার্ট। এছাড়া বিশ^বিদ্যালয়েল মিউজিক্যাল সংগঠন ‘নোঙ্গর’ ও ‘রিম’র পরিবেশনা থাকবে।
এদিকে উৎসবের ২য় দিনে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল আসার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। উৎসবের সদস্য সচিব ও সহকারী অধ্যাপক মনির হোসেন এ বিষয়ে জানান, আর্টসেলের একটা পক্ষ দল থেকে বেরিয়ে গিয়ে কনসার্ট না হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজন রটান। বিষয়টি নিয়ে আয়োজকরা আর্টসেলের সাথে যোগাযোগ করলে তাদের মূল ভোকাল লিংকন কনসার্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D