২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। অবৈধ বাকশালী সরকার রাজনীতি থেকে বিএনপি চেয়ারপার্সন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে মাইনাস করার ষড়যন্ত্র করছে। শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা বেচে থাকতে এই ষড়যন্ত্র সফল হতে হতে দেয়া হবেনা। বিএনপির অংশগ্রহন ছাড়া এদেশে আর কোন জাতীয় নির্বাচন দেশপ্রেমিক জনতা প্রতিহত করবে। গনতন্ত্র পুনরুদ্ধার ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবীতে দেশনেত্রী ডাকে দেশে যে কোন কর্মসুচীর ঘোষনা হলে তা বাস্থবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজিত বিশাল কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতা নওয়াজিশ চৌধুরী সাকী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক ও সিলেট জেলা যুবদল সভাপতি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা দলের আহŸায়ক সালেহ আহমদ খসরু, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক জিয়াউল বারী চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা ও সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ পৌর বিএনপি সভাপতি মশিকুর রহমান মহি, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের মেম্বার নজরুল হোসেন, গোলাপগঞ্জ পৌর সাধারন সম্পাদক নজরুল ইসলাম, গেলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি অহিদ আহমদ তালুকদার, আশফাক আহমদ চৌধুরী চেয়ারম্যান, উপজেলা সহ-সাধারন সম্পাদক ছারোয়ার আহমদ, হাফিজুর রহমান, ,শামীম আহমদ, নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, বিয়ানীবাজার পৌর সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, শিপলু আহমদ, বিশিষ্ট মুরব্বী মনির আলী, আব্দুল খালিক, লায়িছ উদ্দীন, কদ্দুছ মিয়া, আলতাব আলী, হাফিজ মিয়া, পাখি মেম্বার, শোয়েব উদ্দীন খান, সোহেল, এডভোকেট আহমেদ রেজা, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, ছাত্রদল নেতা মিছবাহ আহমদ, আল-নবী চৌধুরী শিপন, কাজী মাহবুব, রিপন আহমদ, হাবিবুর রহমান, জাবের আহমদ, ফয়েজ আহমদ, নজরুল ইসলাম, রেজাউল হক, লিটন চৌধুরী, আবিদ আহমদ, বিলাল আহমদ, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম রুনু, জাবেদ আহমদ ও মামুন আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D