১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে । এসময় ডাকাতরা প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারে লন্ডন প্রবাসী মাহবুব হোসেনের বাসার জানালা ভেঙ্গে একদল মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে । এসময় বাসায় থাকা মাহবুব হোসেনের বৃদ্ধা মা এবং দুই বোনেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘণ্টাব্যাপী লুটপাট চালায়। ডাকতরা ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, মূল্যবান জিনিসপত্র সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D