১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭
হাউস অব কমন্সে দেয়া বক্তৃতায় রুশনারা আলী বলেন, এই নির্বাহী আদেশ চরম বিভক্তিকর এবং একই সঙ্গে বিপদের। এটি আমেরিকা এবং ইউরোপসহ পুরো মুসলিম বিশ্বে একটি আতংকের বার্তা পৌছে দিয়েছে। একজন মুসলিম হিসেবে আমার কাছে এটি গভীর উদ্বেগের বিষয়।
কানাডায় মসজিদে হামলার কথা উল্লেখ করে রুশনারা বলেন, এখন আমি এদেশেও আতংকিত। রুশনারা আরো বলেন, বিভক্তি এবং ঘৃণার বিপরীতে রাজনীতিবিদরা যখন টেনশন ছড়িয়ে দেন, যখন তারা এর বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়াতে পারেন না, তখন তা ভুল বার্তা ছড়িয়ে দেয়। রুশনারা এজন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে এর বিরুদ্ধে সাহস নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুরুপ বক্তব্য দিয়ে মেয়র জন বিগস তার বিবৃতিতে বলেন, টাওয়ার হ্যামলেটসে ডোনাল্ড ট্রাম্পের কোন স্থান নেই। কারণ ইস্ট অ্যান্ড সর্বদাই ঘৃণা, বিভক্তি এবং গোঁড়া মতবাদের বিরুদ্ধে। আমরা এও জানি এর বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয়। মেয়র বলেন, টাওয়ার হ্যামলেটসে বহু সংস্কৃতির চম্কার সহাবস্থান রয়েছে এবং এজন্যই আমরা এখানে শক্তিশালী এবং ভালো। ট্রাম্পের বিভক্তির পলিসি হিংসা এবং ঘৃণা বাড়ানো ছাড়া আর কোন ফল বয়ে আনবে না। মেয়র বলেন, আমি প্রধানমন্ত্রী থেরেসা মেম্বর কাছে চিঠি লিখে ব্রিটেনে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর বাতিলের জন্যও অনুরোধ করেছি। বলেছি, টাওয়ার হ্যামলেটসে ঘৃনা এবং উগ্রবাদের কোন স্থান নেই। আর এজন্য যতক্ষণ না পর্যন্ত ট্রাম্প মুসলমান এবং রিফিউজিদের টার্গেট করে প্রনীত তার অন্যায় নীতিগুলো প্রত্যাহার এবং এজন্য ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত এখানে তার কোন স্থান হবে না। অন্যের প্রতি যার কোন শ্রদ্ধা নেই তাকে আমরা শ্রদ্ধা জানাতে পারিনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D