২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন,দেশ স্বাধীন করতে নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সেই দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তার কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে মধ্যম আয়ের এবং উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে করোনা মোকাবিলাসহ পদ্মা সেতুর মতো বড় চ্যালেঞ্জকেও সামাল দিতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব আর প্রশাসনিক রাজনৈতিক প্রজ্ঞায় দেশ এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে বলে আমি মনে করি। সরকারের সদিচ্ছা এবং আন্তরিকতায় ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশের মর্যাদায় প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। জাতির জনক বঙ্গবন্ধুর চেতনাকে লালন করে শতাব্দীর ইতিহাসে বাংলাদেশের নাম চিরস্মরণীয় ও চিরবরণীয় হয়ে থাকবে। তিনি জাতির জনকের আদর্শকে লালন করে দেশের কল্যাণে কাজ করার জন্য তরুন প্রজন্মের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল এন্ড কলেজে মুক্তিযুদ্ব-বঙ্গবন্ধু ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা,স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমদ, স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য লায়েক আহমদ জিকু।
সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী আলিম উদ্দিন।
অনুষ্ঠানে লালাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাসহ স্কুল গভর্নিং বডির সদস্য, শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে ক্রেস্ট প্রদান করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D