১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩
সুৃনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালীস্থ ইকবাল নগর এলাকায় ঢাকাাগামী আল মোবারাকা পরিবহণের একটি বাস চাপায় এক নারী নিহত হয়েছেন। নিহত আরিজান বিবি (৬৫) জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের রাজাবাজ গ্রামের মৃত ফজর আলীর সহধর্মিনী।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করলে ও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
স্থানীয় ও ঘটনাস্থলে অবস্থানকারী সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল জানান, নিহত বৃদ্ধা তার ছেলে একরাম উল্ল্যাহকে নিয়ে জামালগঞ্জের রাজাবাজ গ্রাম থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে সুনামগঞ্জ শহরের ইকবাল নগর এলাকার ভার্ডে এসেছিলেন বৃদ্ধা আরিজান বিবির চোখের সমস্যা নিয়ে। ভার্ডের সামনে রাস্তার পাশে তিনি সিএনজি থেকে নামার সময় সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে আসা ঢাকাাগামী আল মোবারাকা পরিবহনের ঐ বাসটি মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এখানকার স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করেন। এ সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই মো. রফিকুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এসে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এদিকে খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতাল মর্গে আসলে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারনা হয়।
এ ব্যাপারে নিহত বৃদ্ধার ছেলে একরাম উল্ল্যাহ বলেন এই ঢাকাাগামী আল মোবারাকা বাসটি আমার মাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি তার মায়ের খুনী ঘাতক চালক ও হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট দাবী জানান।
এ ব্যাপারে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল এমন অনাকাংঙ্খিত সড়ক দূর্ঘটনায় এই বৃদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ড্রাইভারগণ একটু সচেতন হলে এমন অনাকাংঙ্খিত সড়ক দূর্ঘটনা থেকে নিরীহ মানুষ রক্ষা পেতেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী এক নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D