১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় ট্রাক-অটোরিকশা ও সিএনজি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন হয়েছেন।
রোববার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিয়ানীবাজারের সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে এ হতাহতের ঘটনা ঘটে।
আহত তিনজনকে আশংকাজনক অবস্থায় চারখাই মাল্টি কেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ানীবাজারের চারখাই বাজার হতে ১ কিলোমিটার পূর্বে লালপুল ব্রিজের পাশে এই তিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। ভ্যান গাড়ি ওভারটেক করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও সিলেট থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক উল্টে খাদে পড়ে যায় ও রাস্তায় ধুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়ে পড়লে প্রত্যেক্ষদর্শীরা তাদের উদ্ধার করে চারখাই মাল্টি কেয়ার হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয় । আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মালবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশা তাদের হেফাজতে রয়েছে।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতলের মর্গে প্রেরণ করা হয়। আহত তিনজন হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন। গাড়ি তিনটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D