|
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩
প্রথমে প্রেমের সম্পর্ক এরপর বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীর (১৩) সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন কিবরিয়া আহমদ (২০) নামের এক যুবক।
ধর্ষণের ঘটনা জানাজানি হলে স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা গত ১ সেপ্টেম্বর রাতে মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।
ধর্ষিতা কিশোরী (১৩) গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের বানিগ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-২৭৭২।
মামলার প্রধান আসামি কিবরিয়া আহমদ গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের লামা লংপুর (নয়াবাড়ি) গ্রামের বাসিন্দা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, স্কুল ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করা হয়েছে বলে থানায় তার পিতা বাদী হয়ে অভিযোগ দাখিল করলে পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করে। মামলার এজাহার নামীয় আসামি আটকে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D