৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩
সিলেট নগরীতে পণ্যের গুনগতমাণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। মঙ্গলবার (২৯ আগস্ট) দিনভর নগরীর কয়েকটি প্রতিষ্ঠানে র্যাব-৯ ও বিএসটিআই’র সমন্বয়ে অভিযান চালানোর সময় ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭টি মামলা ও ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-৯ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির শাহ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (মেট্রোলজি) সুমন সাহা ও ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম।
জনস্বার্থে বিএসটিআই সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
বিএসটিআই সিলেট অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার নগরীর দক্ষিণ সুরমা গোটাটিকরস্থ বিসিক শিল্প নগরীর মেসার্স ওয়ান্ডার ফুডে উৎপাদিত বিস্কুট, পাউরুটি ও কেক পন্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত মানচিহ্ন ব্যবহার এবং ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকার থাকায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার মেসার্স সুমন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত মানচিহ্ন ব্যবহার এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স বৈশাখী ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটিকে ভেরিফিকেশন সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মান দন্ড আইন ২০১৮, অনুযায়ী ৭০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D