৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩
ছাতকে সড়ক দুর্ঘটনায় ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি, সিলেট তথ্য অনুসন্ধান ডটকমের নির্বাহী সম্পাদক, বাংলাদেশ ক্রাইম সংবাদের সিলেট বিভাগীয় প্রতিনিধি ও দৈনিক জাতীয় মাতৃজগত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ খালেদ মিয়া মটরসাইকল দুর্ঘটনায় আহত হয়েছেন।
সোমবার (২৮ আগষ্ট) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ থেকে ছাতক যাওয়ার পথে তকিপুর ব্রিজের উত্তর পারে মটরসাইকল দুর্ঘটনা ঘটে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নেওয়া হয়েছে। আহত খালেদ মিয়া বলেন, রাতে পেশাগত দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ থেকে ছাতক যাচ্ছিলেন তিনি। পথে তকিপুর এলাকায় এসে তার মোটরসাইকেলের সামনে একটি কুকুর এসে পড়ে। এসময় কুকুরকে বাঁচাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হন। সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D