৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল শোক র্যালী বের করা হয়।
রোববার (১৩ আগস্ট) বিকাল ৪টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠ থেকে এই বিশাল শোক র্যালী শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোক র্যালী পূর্বে রেজিষ্ট্রারি মাঠে সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দ বলেন, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে জাতি হারিয়েছে। এ দিনে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তা আর ক্ষমতালিপ্সু কতিপয় রাজনীতিক। বঙ্গবন্ধু পরিবারের নারী-শিশুরাও সেদিন রেহাই পায়নি ঘৃণ্য কাপুরুষ এ ঘাতক চক্রের হাত থেকে। সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে আরও প্রাণ হারান তাঁর সহধর্মিণী, তিন ছেলেসহ পরিবারের ১৮ জন সদস্য। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে দিনটি। রাষ্ট্রীয় মর্যাদায় দিনটি পালনে সারা দেশে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাঠিতেই হচ্ছে। যারা এখনো পলাতক রয়েছে তাদেরও বিচার এই বাংলার মাঠিতেই হবে।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় বিশাল শোক র্যালী পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, মহানগর আওয়ামীলীগের কৃষি সমবায় সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামীলীগ সদস্য আব্দাল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু মিঠু, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমেদ।
সাবেক ছাত্রনেতাদের মধ্য উপস্থিত ছিলেন-আমিনুল হক পান্না,পংকজ পুরকায়স্থ, এম রশিদ আহমেদ,জাহেদুর রহমান চৌধুরী ,ফরহাদ খান,ওয়ালী উল্লাহ বদরুল, মইনুল ইলিয়াসি দিনার, কামরুল ইসলাম, মিঠু তালুকদার, রুমেল সিরাজ, এহিয়া সুমন,দেলোয়ার হুসেন প্রমুখ।
সিলেটের ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ শোক র্যালীতে দুপুরের পর থেকেই শোক র্যালী শুরুর স্থান রেজিষ্ট্রারি মাঠে সিলেট জেলা ছাত্রলীগের আওতাধীন সকল ইউনিট থেকে একের পর এক মিছিল আসতে শুরু করে, একসময় নেতাকর্মীর উপস্থিতি রেজিষ্ট্রারি মাঠ ভরে গিয়ে তা বাইরের রাস্তা পর্যন্ত পৌছায়। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি /সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী শোক র্যালীতে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D