৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৩
মৌলভীবাজারের কুলাউড়ায় হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মধ্যে উন্নতজাতের ভেড়া বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতালের সম্মুখে সুফলভোগী পরিবারের মধ্যে ২টি করে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের সভাপতিত্বে ভেড়া বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ ও এমপি প্রতিনিধি হোসেন মনসুর।
অনুষ্ঠানে হাওর অঞ্চলের ১২০ সুফলভোগী পরিবারের মধ্যে বিনামূল্যে ২টি করে ভেড়া বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার বলেন, হাওর অঞ্চলের পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষে প্রদত্ত প্রতিটি পরিবারকে ২টি করে ভেড়া প্রদান করা হবে।
এ প্রকল্পের আওতায় উপজেলার, হাজীপুর, ব্রাহ্মণ বাজার, কুলাউড়া, জয়চন্ডী ও বরমচালসহ ৫ ইউনিয়নের প্রতি ইউনিয়নে ২৪ জনসহ মোট ১২০ সুফলভোগী পরিবারের মধ্যে ২টি করে ভেড়া বিতরণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D