বানিয়াচংয়ে আগুনে ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৩

বানিয়াচংয়ে আগুনে ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে (নতুন বাজার) সেতু মিয়ার ভেরাইটিজ স্টোরে আগুনের কুণ্ডলি দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

ততক্ষণে সেতু ভেরাইটিজ স্টোর ও জামাল টেইলার্সের সব মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। ব্যবসায়ী সেতু মিয়ার অভিযোগ করেন, আমার ক্ষতিসাধনের জন্য ব্যবসা প্রতিষ্ঠানে কেউ শত্রুতাবশত আগুন ধরিয়ে দিয়েছে।

এ ব্যাপারে ফায়ার স্টেশনের ইনচার্জ (ভারপ্রাপ্ত) নব কুমার সিংহ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন বাজারবাসী।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট