৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩
সিলেটের ওসমানীনগরের আহমদনগরে পিকআপ ভ্যানচাপায় খলিলুর রহমান (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমানের বাড়ি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাহ্মণশাসন গ্রামে। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এক সাথে একটি ট্রাক, বাস, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় পিকআপ ভ্যানটি পাশের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান খলিলুর রহমান।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আমিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। তার মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D