৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৩
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (শুক্রবার) সমাবেশ করার কথা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় সমাবেশে স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশেও অনুমতি না দেওয়ার প্রতিবাদে আগামী ৬ আগস্ট বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।
মোহাম্মদ তাহের বলেন, আজকের সমাবেশ বাস্তবায়নে সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আমাদের অনুমতি দেয়নি। গত ১ আগস্টও বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিলাম, সেখানেও অনুমতি দেওয়া হয়নি। অথচ, সভা-সমাবেশ করা সবার সংবিধান স্বীকৃতি অধিকার। কিন্তু প্রশাসন বারবার আমাদের সেই অধিকার হরণ করছে।
তিনি বলেন, সরকারি দল যখন তখন অনুমতি ছাড়া সভা-সমাবেশ করবে, আর আমাদের বেলায় অনুমতি লাগবে? এ দ্বৈত নীতি কেন? আমরা বারবার বলে আসছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। জামায়াতে ইসলামী কোনো ধরনের সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী নয়।
উল্লেখ্য, গত ২৪ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে ১ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দেয় জামায়াত। এজন্য ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠিও দেয় দলটি। কিন্তু প্রশাসন সহযোগিতা না করায় এবং ১ আগস্ট কর্ম দিবস হওয়ায় সমাবেশের তারিখ পিছিয়ে ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে করার ঘোষণা দেওয়া হয়। এরপর ফের ডিএমপি কমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়ে অবহিত করা হয়। কিন্তু ডিএমপির পক্ষ থেকে সেখানেও সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D