সিলেটে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

সিলেটে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সিলেট নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আতাউর রহমান (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সকাল আটটার দিকে বিমানবন্দর সড়কের লাক্কাতুরা এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান কিশোরগঞ্জ জেলার খয়ারপুর এলাকার জিতু মিয়ার ছেলে। বর্তমানে তিনি নগরীর কুয়ারপার এলাকার সিকান্দার মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সকালে লাক্কাতুরা এলাকার সবুজ সংঘ গলিতে এক যুবক আহত অবস্থায় পরে আছে এমন খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের টিম।

এদিকে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, আতাউর রহমানের শরীরের দুইটি আঘাত গুরুতর, ধারণা করা হচ্ছে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাকে।

মঈন উদ্দিন শিপন আরও বলেন, বর্তমানে তার মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা আছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট