সিলেটে ২২ বছর পর হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩

সিলেটে ২২ বছর পর হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সিলেটের গোইয়ানঘাটে তমজিদ আলী হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর পর ৪ জনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন, আব্দুর রব, আব্দুর রহমান, ফজল উদ্দিন ও রইস আলী।

এছাড়া মামলার বাকি ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. ফখরুল ইসলাম।

তিনি জানান, ২০০১ সালে একটি খাল দখলকে কেন্দ্র করে তমজিদ আলীকে কুপিয়ে হত্যা করে আসামীরা। এ ঘটনায় স্ত্রী পিয়ারা বেগম ১৫ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট