জৈন্তাপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে ১জন নিহত, আহত ২

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩

জৈন্তাপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে ১জন নিহত, আহত ২

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সারীনদীর ১৩০১ পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে বিএফএফ এর গুলিতে ১জন নিহত এবং ২জন আহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায় বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৬ টার দিকে সারীনদীর ১৩০১ মেইন পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে পাথর আনতে গেলে ভারতীয় বিএসএফ চোরাকারবারী মনে করে গুলি চালায়। এসময় গুলিতে মারাত্বক আহত হন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রুবেল হোসেন (২২), উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মিজান মিয়া (২২)।

স্থানীয়রা গুলির শব্দ শুনে দ্রুত এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে লালাখালে নিয়ে আসেন। আহতদের মধ্যে গুরুত্বর আহত রুবেল হোসেনকে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা বেগতিক দেখে দ্রুত সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রুবেল মৃত্যু বরণ করেন।

এদিকে অপর আহত দুইজন স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে গা ডাকা দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এলাকাবাসী হোসেন আহমদ, জামাল মিয়া, রুবেল আহমদ, ফয়ছল আহমদ সহ অনেকেই জানান, বিজিবি’র টহল জোরদার থাকার পর সীমান্তে চোরাকারবারী ও পাথর উত্তোলনকারীরা কিভাবে নৌকা নিয়ে ভারতে প্রবেশ করে বিষয়টি খতিয়ে দেখার দাবী জানান।

এ ঘটনায় ১৯ বিজিবির লালাখাল ক্যাম্পে একাধিকবার যোহাযোগ করা হলেও মুটোফোন রিসিভ করা হয়নি ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট